মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনাসকে হারিয়ে সেরেনার ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : পারলেন না ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটা অধরাই থাকল তার। বড় বোন ভেনাসকে সরাসরি সেটে হারিয়ে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস।

স্টেফি গ্রাফকে ছাড়িয়ে টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এখন এককভাবে সেরেনার। সামনে থাকলেন কেবল সব মিলিয়ে ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্গারেট কোর্ট।

শনিবার মেলবোর্নে ভেনাসকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠাটাও নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের ৩৫ বছর বয়সি এই তারকা।

দুই উইলিয়ামস বোন এবার নিয়ে নবমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন, ২০০৯ উইম্বলডনের পর প্রথম। আগের আটবারের ছয়বারই বড় বোন ভেনাসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ছোট বোন সেরেনা।

শনিবার মেলবোর্ন কোর্টে অবশ্য শুরু থেকেই দুই বোনের লড়াইটা হচ্ছিল সেয়ানে সেয়ানে। প্রথম চার গেমেই দুজন দুজনের সার্ভিস ব্রেক করে এগিয়ে গিয়েছিলেন। তৃতীয়বার সার্ভিস ব্রেক করার পর অবশ্য আর সুযোগটা হাতছাড়া করেননি সেরেনা, প্রথম সেটটা জিতে নেন ৬-৪ গেমে।

দ্বিতীয় সেটেও লড়াইটা জমজমাট হচ্ছিল। তবে শেষ পর্যন্ত স্কোরলাইন অবশ্য একই, সেরেনা দ্বিতীয় সেটও জেতেন ৬-৪ গেমে। তাতেই নিশ্চিত হয় সেরেনার সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা, গড়েন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড।

রেকর্ড গড়ে বড় বোন ভেনাসের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করলেন না সেরেনা, ‘আমি এই মুহূর্তে ভেনাসকে অভিনন্দন জানাতে চাই। সে একজন চমৎকার মানুষ। তাকে ছাড়া আমার পক্ষে কোনোভাবেই ২৩টি শিরোপা জেতা সম্ভব হতো না। তাকে ছাড়া আমি এক নম্বর থাকতে পারতাম না। সেই আমার অনুপ্রেরণা।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের