,

মানবাধিকার ইস্যুতে চ্যালেঞ্জ রয়েছে : আইনমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার ইস্যুতে মানবপাচার ও শিশু নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, এখনও অনেক দরিদ্র মানুষ রয়েছেন যারা আইনি সহায়তা পান না। দরিদ্র মানুষ যাতে আইনি সহায়তা পেতে পারেন সেজন্য সরকার বেশ কিছু সুবিধা চালু করেছে। আজ শনিবার রাজধানীর সোনারগাঁওয়ে মানবাধিকার বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক, ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদিপ্ত মুখার্জি, সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানবাধিকার নিশ্চিত করতে কমিশন কাজ করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা