,

কালো কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুন

news-image

নিউজ ডেস্ক : শ্বশুরবাড়ির পাশের নাগর নদীতে গৃহবধূর মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল করণদিঘি থানার রাঘবপুর এলাকায়। মৃত গৃহবধূ সানোয়ারা খাতুনের বাপের বাড়ির অভিযোগ, কালো কন্যাসন্তান জন্ম দেওয়ায় লাগাতার অত্যাচার চলত মেয়ের ওপর। এতেও ক্ষান্ত না হয়ে অবশেষে খুন করা হয়েছে তাদের মেয়েকে।

পরিবারের দাবি, রবিবার রাতেই সানোয়ারাকে খুন করে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। মৃতের বাপের বাড়ির লোকরা খোঁজ-খবর শুরু করতেই সেই মৃতদেহ তুলে নাগর নদীতে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করণদিঘি ও রায়গঞ্জ থানার পুলিশ।

গৃহবধূর মৃতদেহ স্থানীয় নাগর নদীতে শ্বশুরবাড়ির পাশেই ভাসতে দেখে স্থানীয়দের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত গৃহবধূর দেহ পাঁচ দিনের পর নদীর স্রোতে দূরে কোথাও ভেসে না গিয়ে বাড়ির পাশেই নদীতে কি করে ভেসে উঠল তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

মৃত গৃহবধূ সানোয়ারা খাতুনের শ্বশুরবাড়ি নাগর নদীর তীরে করণদিঘি থানার রাঘবপুরে। বাপের বাড়ি নাগর নদীর অপর তীরে রায়গঞ্জ থানার জগদীশপুর অঞ্চলে। ঘটনার জেরে স্বামী সইবুর আলি ও শ্বশুরবাড়ির অন্যান্য লোকরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা