,

সার্চ কমিটির নিয়ে যারা সমালোচনা করছেন তাদের অতীতের ইতিহাস জানা দরকার : আইনমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, যারা সার্চ কমিটি নিয়ে সমালোচনা করছেন তাদের অতীতের ইতিহাস জানা দরকার। সমালোচকরা ইয়াজউদ্দিন সাহেবের মতো লোকদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন। দলীয়করণের অভ্যাস তাদের আছে, আমাদের নেই। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার্চ কমিটি নিয়ে বিএনপির করা সমালোচনার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, উনারা (বিএনপি) যদি সার্চ কমিটির লোকদের সম্বন্ধে আরও আরো খোঁজ নেন, তাহলে দেখা যাবে তারা অত্যন্ত শিক্ষিত, তারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন। মন্ত্রী আরও বলেন, সার্চ কমিটি নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন- রাষ্ট্রপতির এ বিশ্বাস আছে বলেই তাদের এ দায়িত্ব দিয়েছেন। এর আগে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিলে দেয়া প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগণের উন্নয়নে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল। এছাড়া জেলা থেকে আমন্ত্রিত সাংবাদিক বৃন্দও উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা