,

‘পুলিশ সাংবাদিকদের নির্যাতন করেনি’

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : ‘পুলিশ সাংবাদিকদের নির্যাতন করেনি। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। গত বৃহস্পতিবার ঢাকায় তাই হয়েছে।’

শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মৌলভীবাজারের শমসেরনগর রেলস্টেশন এলাকায় পুনর্নির্মাণকৃত ঐতিহ্যবাহী একটি তোরণের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

সার্চ কমিটি বিষয়ে তিনি বলেন, ‘আপত্তি ছাড়া বিএনপি কোনো বিষয়ই মানে না। আপত্তি করাই তাদের প্রক্রিয়া। সময়মতো তারা ঠিকই নির্বাচনে আসবে।’

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়ার লংলার জমিদার আলী আমজাদের বংশধর নওয়াব আলী হায়দর খাঁন ও নওয়াব আলী আজগর খাঁনের বিশেষ আমন্ত্রণে ১৯৫১ সালের ফেব্রুয়ারি মাসে ইরানি রয়েল এয়ার ফোর্সের একটি বিমানে শমসেরনগর বিমানবন্দরে অবতরণ করে। তার সম্মানার্থে শমসেরনগর রেলওয়ে স্টেশনে কয়েকটি তোরণ স্থাপিত হয়েছিল। কয়েক বৎসর পূর্বে গাড়ির ধাক্কায় একটি তোরণ ভেঙে গেলে শমসেরনগরের প্রাক্তন শিক্ষার্থীরা চাঁদা তুলে ঐতিহ্যবাহী এই তোরণটি পুনর্নির্মাণ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজ এটির উদ্বোধন করেন।

এর আগে ছাত্রদের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে শমসেরনগরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা