মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ওপর আস্থা রাখুন : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের যে সার্চ কমিটি করা হয়েছে, সেটির ওপর আস্থা রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ শুক্রবার সকালে ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ঢাকা মহানগর (উত্তর) শ্রমিক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হানিফ এ আহ্বান করেন।

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে এ সংবর্ধনা দেওয়া হয়।

‘বিএনপি সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশের জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাসী নয়, কারণ নির্বাচনে তারা জনগণের ভোটে তারা পরাজিত হবে। তাই তারা ষড়যন্ত্র করছে’, বলেন হানিফ।

‘বিএনপি যদি ষড়যন্ত্রের পথ না ছাড়ে, তাহলে আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে’, যোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

সার্চ কমিটি নিয়ে অহেতুক বিতর্ক না করে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে বিএনপির প্রতি আহ্বান জানান হানিফ। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাষ্ট্রপতির ওপর আস্থা রাখুন। তিনি সবার কাছে আস্থাপূর্ণ নির্বাচন কমিশন গঠন করবেন।’ তিনি বলেন,

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। রাষ্ট্রপতি তাদের প্রস্তাব অনুসারে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি যাঁদের নিয়োগ দিয়েছেন, সবাই যোগ্য ব্যক্তি, তাঁদের যে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তা এরই মধ্যে প্রমাণ হয়েছে।

‘বিএনপি হতাশ’

হানিফ বলেন, ‘সার্চ কমিটি গঠনের পর থেকে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ প্রকাশ করেছে। আমরা জানতে চেয়েছিলাম, কেন আপনারা হতাশ হয়েছেন? বললেন, এটা আওয়ামী লীগের পছন্দের কমিটি। আমরা তাদের বলছি, সার্চ কমিটি নিয়ে আমরা কোনো নাম দিই নাই। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন। এখানে পছন্দ-অপছন্দের কী আছে?’

‘সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন গঠন নিয়ে কয়েকটি নামের তালিকা তাঁরা তৈরি করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন। রাষ্ট্রপতি তার মধ্য থেকে নির্বাচন কমিশন গঠন করবেন’, বলেন হানিফ।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের