,

এবার নাটকে জুটি নিলয় ও পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা পরীমনি। চলতি বছর শিডিউলের খাতায় খালি নেই কোনো তারিখ। তবে এ টাইট শিডিউলেও একটি নাটকে দেখা যাবে এ নায়িকাকে। যে নাটকে সুপার হিরো নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। নাটকের নাম ‘একটুখানি ভুল’। এটি পরিচালনা করেছেন নির্মাতা শাহাজাদা মামুন।

সিনেমায় যার শিডিউল খালি নেই সে তারকা আবার নাটকে কেন? নিশ্চয়ই এমন প্রশ্ন জাগছে অনেকের মনে। এ নাটকের শুটিং হয়েছিল ২০১৪ সালের দিকে। তখন পরীমনি চিত্রনায়িকা হয়ে ওঠেননি। টিভি পর্দার মাধ্যমে সবে শোবিজে কাজ শুরু করেন। তখনই নিলয়কে নিয়ে এ নাটকটি নির্মাণ করা হয়।

এ প্রসঙ্গে নির্মাতা শাহাজাদা মামুন বলেন, ‘তিন বছর আগে নাটকটি নির্মাণ করেছি। পরে নানা জটিলতায় নাটকটি আর প্রচারের মুখ দেখেনি। এবার প্রচারের চেষ্টা চলছে। একটি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে। তারা কনফার্ম করলেই তারিখ নিশ্চিত করে দর্শকদের জানিয়ে দেয়া হবে।’

এদিকে নাটকটির বিষয়ে নিলয় বলেন, ‘নাটকের ক্ষেত্রে সাধারণত ঝুলে থাকার ঘটনা ঘটে না। পরীমনির সঙ্গে যে নাটকে অভিনয় করেছি সেটি দুর্ভাগ্যক্রমে ঝুলে রয়েছে। এটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। শুনে খুব ভালো লাগছে যে এবার নাটকটি প্রচারে আসছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের