,

বিসিএলে খেলবেন নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর। এ টুর্নামেন্টের সূচি গতকাল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ থেকে ৩১ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল (বগুড়ায়) এবং বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল (সিলেটে) পরস্পরের মুখোমুখি হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে। এর পর আরও ৪টি রাউন্ডের খেলা রয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৪টি দলের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। বিসিএলে খেলছেন অলরাউন্ডার নাসির হোসেন। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন তিনি। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে জায়গা পাননি নাসির। জাতীয় দলে জায়গা না পেলেও জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরির (২০১) ইনিংস খেলে নিজের সামর্থ্যরে প্রমাণ দেন এই তরুণ। এবার বিসিএলেও নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন নাসির। তার সঙ্গে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে মাঠ মাতাবেন শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভরা। অন্যদিকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন হোসেনরা। বিপিএলে ব্যাট হাতে আলোচনায় আসা মেহেদী মারুফ খেলবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে। এ দলে আছেন লিটন কুমার দাস, আবুল হাসান রাজু, সাকলাইন সজিবরা। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে শুভাগত হোম চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, শামুসর রহমানরা মাঠ মাতাবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা