,

গণতন্ত্র সূচকে ৮৪তম স্থানে বাংলাদেশ

news-image

গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৭টি দেশের মধ্যে ৮৪তম। ব্রিটিশ পত্রিকা ইকোনমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিট এ তথ্য জানিয়েছে। পত্রিকাটির অনলাইনে প্রকাশিত হয়েছে এ প্রতিবেদন।

ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ শিরোনামের এ প্রতিবেদনে শীর্ষে অবস্থানকারী তিনটি দেশ যথাক্রমে নরওয়ে (স্কোর ৯.৯৩), আইসল্যান্ড (৯.৫০) ও সুইডেন (৯.৩৯)। তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ১৬তম (সার্বিক স্কোর ৮.৩৬) ও যুক্তরাষ্ট্রের ২১তম (সার্বিক স্কোর ৭.৯৮)। আর ভারত রয়েছে ৩২তম (স্কোর ৭.৮১) অবস্থানে। বাংলাদেশের সার্বিক স্কোর ৫.৭৩। তালিকায় বাংলাদেশের পরে থাকা উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ভুটান ৯৮তম, নেপাল ১০২তম, পাকিস্তান ১১১তম, মিয়ানমার ১১৩তম। তালিকায় শ্রীলঙ্কা বাংলাদেশের আগে রয়েছে। দেশটি ৬৬তম অবস্থানে রয়েছে। সর্বশেষ ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।

প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালেও এই সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর ছিল ৫ দশমিক ৭৩। ২০১৬ সালে ১৯টি দেশে পূর্ণ গণতন্ত্র চালু ছিল। ৫৭টি দেশে গণতন্ত্রের অবনমন ঘটেছে। এর মধ্যে ব্যাপক হারে অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের। দেশটি ‘ফুল ডেমোক্রেসি’ ক্যাটাগরি থেকে ‘ফ্লড ডেমোক্রেসি’ ক্যাটাগরিতে নেমে গেছে। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, সাব-সাহারা আফ্রিকা ও পশ্চিম ইউরোপের কিছু দেশে।

prothom alo

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের