,

নকল ষ্ট্যাম্প দিয়ে দলিল রেজিষ্ট্রি করে বিপাকে মুজিবুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : নকল ষ্ট্যাম্প দিয়ে দলিল রেজিষ্ট্রি করে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার বাসিন্ধা মুজিবুর রহমান নামে এক ব্যক্তি। জানা যায়, ২০০০সালের ফেব্র“য়ারী মাসে মোঃ মুজিবুর রহমান তার স্ত্রীর নামে ১০শতক জায়গা ক্রয় করেন। এবং দলিল লিখক আবদুর রহমান মুন্সীর মাধ্যমে বিগত ১০.০২.২০০০ইং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসে তার স্ত্রীর নামে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেন। তৎকালীন সময়ে নকল ষ্ট্যাম্প কিনা সে বিষয়ে ধরা পড়েনি। ভোক্তভূগী মোঃ মুজিবুর রহমান জানান, গত ১১.০১.২০১৭ইং ব্রাহ্মণবাড়িয়াস্থ একটি ব্যাংকে লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ১০শতাংশ জায়গার দলিল ব্যাংকে জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ দলিল ও কাগজপত্র পরিক্ষা-নিরিক্ষা করে বলেন, ৩০০০টাকা মূল্যের ২টি ষ্ট্যাম্পের নম্বর একই, যাহার নং- ঙ ১৫৫৪০১। এতে বুঝা যায় ষ্ট্যাম্পগুলি নকল। যে কারণে কর্তৃপক্ষ আমাকে ব্যাংক লোন দিতে অনিহা প্রকাশ করে। পরে আমি যাকে দিয়ে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করিছিলাম (দলিল লিখক আবদুর রহমান মুন্সী) তার কাছে গেলে তিনি বলেন, ষ্ট্যাম্প তো আমি বিক্রি করি না। সে সময় কার কাছ থেকে ষ্ট্যাম্প ক্রয় করেছেন জানতে চাইলে তিনি বলেন, আশরাফ আলী ভেন্ডারীর কাছ থেকে। এতে বুঝাযায় লক্ষ লক্ষ নকল ষ্ট্যাম্প বিক্রি হয়েছে। তাদের অপকর্মের কারণে আমি আজ দিশেহারা। তিনি আরও জানান, এ বিষয়ে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে