,

অপুকে নিয়ে নতুন করে ‘রাজনীতি’

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিনের অজ্ঞাতবাস কাটিয়ে ঢাকায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আগামী মাস থেকে কাজে ফিরবেন তিনি। শুটিংয়ের প্রথম দিনই কোথায় ছিলেন, কেমন ছিলেন—সবটাই জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অপু। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব-অপুর থেমে থাকা ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। অপু কাজে ফিরলেই নতুন করে ‘রাজনীতি’র কাজ শুরু করার আশাবাদ জানান তিনি।

বুলবুল বিশ্বাস বলেন, ‘খবর শুনে অনেক ভালো লাগছে। তিনি (অপু বিশ্বাস) ঢাকায় ফিরেছেন। আমি প্রথম ছবিই শুরু করেছি শাকিব খান-অপু বিশ্বাসকে জুটি করে। সবাই জানেন যে এটি অনেক বড় বাজেটের একটি ছবি। চলচ্চিত্রের এই খারাপ সময়েও প্রায় আড়াই কোটি টাকার বাজেট নিয়ে কাজটি শুরু করেছি। দিদি হঠাৎ নিখোঁজ হওয়ার পর অনেকভাবে চেষ্টা করেছি যোগাযোগ করার, না পেয়ে যতটুকু কাজ হয়েছিল—প্রথমে বাধ্য হয়ে সেটুকু দিয়েই ছবিটি সেন্সরের জন্য তৈরি করেছিলাম।

মন খারাপ ছিল যে তিনটি সিক্যুয়েন্স বাকি ছিল, এগুলো করতে না পেয়ে আরো দুটি সিক্যুয়েন্স ফেলে দিতে হয়েছিল। বিষয়টি নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। এখন উনি ফিরে এলে আবার নতুন করে শুটিংয়ের আয়োজন করব। প্রযোজককেও এ বিষয়ে জানাব। যেহেতু ছবি সেন্সরের জন্য প্রায় প্রস্তুত, তাই আমরা জানি আর কী কী শুটিং করলে দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’

অপু বিশ্বাস কোনো যোগাযোগ করেছিলেন কি-না জানতে চাইলে বুলবুল বিশ্বাস বলেন, ‘আমি এই খবরটা গণমাধ্যমের খবরে জেনেছি। আমার সঙ্গে ওনার কোনো যোগাযোগ হয়নি। গত ডিসেম্বরে এফডিসিতে পুরান ঢাকার শাঁখারীবাজারের রূপ দিয়ে একটি সেট বানিয়ে শুটিং করেছিলাম। এর পর থেকেই দীর্ঘ সময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। ফোন বন্ধ, ইন্ডাস্ট্রিরও কেউ বলতে পারছেন না তিনি কোথায় বা কী অবস্থা, তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে! তবে আমার বিশ্বাস ছিল, তিনি ফিরে আসবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা