,

নবীনগর খাদ্য গুদামের ২৪ শতাংশ জায়গা দখল করে নিল অটোরিক্সা সমিতি

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগরে পৌর এলাকার মাঝিকারায় খাদ্যগুদামের ২৪ শতাংশ সরকারি জায়গা বুধবার সকালে দখল করে নিল অটোরিক্সা সমিতি । যদিও পৌর এলাকায় অটোরিক্সা অবৈধ হিসেবে স্থানীয় সরকার কর্তৃক নিষেধ রয়েছে। সেই জায়গায় কেমন করে অটোরিক্সা সমিতি নামকারী লোকজন খাদ্যগুদামের জায়গা দখল করে নিয়েছে-এই ঘটনাকে কেন্দ্র করে সুশীল সমাজের প্রতিনিধি সহ সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ্য যে পাকিস্তান সরকারের আমল থেকে এই গুরুত্বপূর্ণ খাদ্যগুদাম ঘাটটিগুদামের মালামাল ওঠা-নামানোর জন্য ব্যবহার হয়ে আসছে। কিন্তু বর্তমানে এ ঐতিহ্যবাহী ঘাটটি প্রথমে নবীনগর পৌরসভা ময়লা-আবর্জনা ফেলে ঘাটের একাংশ ভরাট করে নেয়।তার পর এ সুযোগটি লুফে নেয় অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দ।বুধবার ভোররাতে ওই ময়লা-আবর্জনার ওপর বালু ফেলে দখলে নেয় অটোÑরিক্সা সমিতি ।

খবর নিয়ে জানা যায় যে, খাদ্যগুদামের মালিকানা চিহ্নিত করার জন্য খাদ্যগুদাম কর্তৃক জায়গার মালিকানার সাইনবোর্ড ঝুলানো ছিল, সেইটিও তারা ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে নবীনগর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রামিম পাঠান বলেন, এই ২৪ শতাংশ খাদ্যগুদামের জায়গায় সরকারি খাদ্য দ্রব্য ওঠা-নামানোর জন্য খাদ্যগুদাম অধিদপ্তর ২০১৬ সালে টার্মিনাল নির্মানের জন্য লিখিতভাবে মন্ত্রনালয়কে জানানো হয় ।বর্তমানে টার্মিনাল নির্মানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র মোহাাম্মদ মাঈন উদ্দিন বলেন অটো স্ট্যান্ড এ বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত হয়নি। আজ ভোর বেলায় জানতে পারলাম অটোরিক্সার ব্যানারে কিছু দূর্র্র্র্বৃত্তকারীরা খাদ্যগুদামের জায়গা দখল করেছে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাগণকে জানায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে