,

হরতালে পুলিশের রাবার বুলেট, লাকী আক্তারসহ আহত ১০

news-image

নিউজ ডেস্ক : রামপাল প্রকল্প বাতিলের দাবিতে ডাকা হরতালে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারসহ অন্তত ১০ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে।

এদিকে রাবার বুলেট ছোড়ার কথা অস্বীকার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালের সমর্থনে বাম ছাত্র সংগঠনগুলো মিছিল নিয়ে শাহবাগের দিকে অাসতে চাইলে জাতীয় জাদুঘরের সামনে ব‌্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে সেখানে তাদের ওপর দফায় দফায় টিয়ারসেল এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। ব্যবহার করা হয় জলকামানও।

সেখানেই রাবার বুলেটে আহত হন লাকী আক্তারসহ বেশ কয়েকজন।

গত ৭ জানুয়ারি ‘গ্লোবাল প্রটেস্ট ডে ফর সুন্দরবন’ উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে হরতালের ঘোষণা দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মহাম্মদ। এ হরতালে সমর্থন দেয় বিএনপি।

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, রামপাল-ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী, ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে। প্রধানমন্ত্রী এক হাতে পরিবেশ পদক, অন্য হাতে মৃত্যু পরোয়ানা ধারণ করছেন।

এই কর্মসূচিতে নগরবাসীর সমর্থন চেয়ে দেশের স্বার্থে, সবার স্বার্থে ঢাকার প্রত্যেককে এ কয়েক ঘণ্টা ব্যক্তিগত গাড়ি, কাজ বন্ধ রেখে সুন্দরবনবিনাশী সব তৎপরতার বিরুদ্ধে সবার অবস্থান জানানোর আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা