,

সবচেয়ে সুন্দরী, কোন দেশের মেয়েরা?

news-image

অনলাইন ডেস্ক : সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তারপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়৷ সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের বেশি সুন্দর বলা যায়।

১. সবার সেরা ভেনেজুয়েলা: সেরা সুন্দরীদের সভা সবচেয়ে বেশিবার আলোকিত করেছেন ভেনেজুয়েলার মেয়েরা৷ দক্ষিণ অ্যামেরিকার এই দেশের মেয়েরা এ পর্যন্ত সাতবার মিস ইউনিভার্স এবং ছ’বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব৷ মোট ১৩ বার সুন্দরীদের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করা ভেনেজুয়েলাই তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশ৷

২. যুক্তরাষ্ট্র: পরাশক্তি যুক্তরাষ্ট্রের মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে৷ আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা৷ তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র৷

৩. ভারত: রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন৷ ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দু’জন – সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)৷ সেরা সুন্দরীদের প্রতিযোগীতায় সাতবার যে দেশের মেয়েরা সেরা হয়েছেন, সে দেশকে তৃতীয় সেরা অনিন্দ্য সুন্দরীদের দেশ না বলে উপায় আছে কি?

৪. পুয়ের্তো রিকো: মাত্র ৯ হাজার ১০৪ বর্গ কিলোমিটারের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরীদের খ্যাতি বিশ্বের অনেক বড় এবং শক্তিশালী দেশের মেয়েদের চেয়ে বেশি৷ মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের মানদণ্ডে পুয়ের্তো রিকো বিশ্বের চতুর্থ সেরা সুন্দরীদের দেশ৷ এ পর্যন্ত পাঁচবার মিস ইউনিভার্স এবং একবার মিস ওয়ার্ল্ড মিলিয়ে মোট ছ’বার সেরা সুন্দরী হয়েছেন পুয়ের্তো রিকোর মেয়েরা৷

৫. সুইডেন: বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম৷ বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের আগেই রয়েছে সুইডেন৷ সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছ’বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছে৷ তিনবার জিতেছে মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স৷

৬. যুক্তরাজ্য: কোন দেশের মেয়েরা বেশি সুন্দর তা কীভাবে নিরূপণ করা যায়? ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম খুব সহজ অথচ সর্বজনস্বীকৃত একটি পথ বেছে নিয়েছে৷ যেসব দেশের মেয়েরা ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বার জয়ী হয়েছে, তাদেরই এই স্বীকৃতি দিয়েছে তারা৷ তাতে ছয় নম্বর স্থানটি পেয়েছে যুক্তরাজ্য৷ এ পর্যন্ত পাঁচবার মিস ওয়ার্ল্ড জিতেছে যুক্তরাজ্যের মেয়েরা৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা