,

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, দগ্ধ ৩

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বংশাল আলুবাজার ছোট মসজিদ এলাকার একটি জুত‍ার কারখানায় অগ্নিকাণ্ডে আল আমিন (২০), ওসমান (২৫), আব্দুস সামাদ (৩১) নামের ৩ যুবক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আল আমিন ও ওসমানের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ আব্দুস সামাদ।

তিনি বলেন, তারা রাতে কারখানায় জুতার কাজ করছিলেন। জুতার ফিনিশিংয়ের কাজ করার সময় হঠাৎ কেমিক্যাল থেকে আগুন ধরে যায়। এতে তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় প্রতিবেশি আরিফসহ কয়েকজন মিলে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধ তিনজনই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা