,

ন্যুড ছবি পোস্ট করলেন অভিনেত্রী!

news-image

বিনোদন ডেস্ক :ফোটোগ্রাফির জগতে আর্টিস্টিক ন্যুড ফোটোগ্রাফি একটি বিশেষ জর যা বিগত পঞ্চাশ-ষাট বছর ধরেই চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে চিত্রগ্রহণের ধরন বা স্টাইলিং পাল্টেছে। আবার ঠিক কোন দর্শনগত জায়গা থেকে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে মানব শরীরের নানা বিভঙ্গ ক্যামেরা বন্দি করা হবে, সেটাও ফোটোগ্রাফার-বিশেষে আলাদা। ন্যুড ফোটোগ্রাফি মানেই উলঙ্গ করে মডেলকে শুইয়ে বা দাঁড় করিয়ে রেখে তার ছবি তোলা নয়। প্রত্যেকটি আর্টিস্টিক ন্যুড সিরিজ একটি বিশেষ থিমের উপর তোলা হয়। ফোটোগ্রাফাররা সচরাচর অভিনেত্রী বা মডেলদের নিয়েই এই ধরনের সিরিজ করতে পছন্দ করেন। বলিউডের অভিনেত্রীদের মধ্যেও অনেকে আছেন যারা দেশি-বিদেশি ফোটোগ্রাফারদের ন্যুড মডেল হয়েছেন কিন্তু সবাই সে সব কথা প্রকাশ্যে আনেন না। কারণ এই ধরনের আর্ট এদেশে খুব বেশি সমাদৃত তো নয়ই, উপরন্তু অনেক বেশি সমালোচিত।

হয়তো সেই কারণেই এতদিন পরে নিজের পুরনো ফোটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী অচিন্ত কউর। টেলি-তারকা তো বটেই, পাশাপাশি বলিউডের বহু ছবিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অচিন্ত। জি টিভি-র ‘জামাই রাজা’ ধারাবাহিকের অভিনেত্রী হিসেবেই তাকে চেনেন বর্তমান টেলি-দর্শক। এছাড়া টিভি কমার্শিয়ালেও তিনি অত্যন্ত পরিচিত মুখ। সেই অচিন্ত যে কখনো আর্টিস্টিক ন্যুড মডেল হয়েছেন, সেটা কল্পনারও অতীত ছিল।

অচিন্তকে অপূর্ব সুন্দরী বলা যায় না কিন্তু ‘সেরিব্রাল বিউটি’ বলাই যায়। তাছাড়া দারুণ সুঠাম চেহারা তার। যা তিনি প্রায় দু’দশক ধরে মেনটেন করেছেন। এই ছবিগুলি ১৯৮৯ সালে তোলা বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন অচিন্ত অর্থাৎ ২৭ বছর আগেকার কথা। এখন অচিন্তের বয়স প্রায় ৪৭। তার মানে যখন ছবিগুলি তোলা হয়, তখন অচিন্তের বয়স ছিল ২০। এই ছবিগুলি আর অচিন্তের এখনকার ছবি দেখলে বোঝা যায়, মুখেই যা সামান্য বলিরেখা পড়েছে, নাহলে অচিন্তু মনে-প্রাণে এখনো অষ্টাদশীই রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা