,

কোহলির সঙ্গে পদ্মশ্রী পাচ্ছেন বাঙালি মেয়ে দীপা

news-image

স্পোর্টস ডেস্ক :গত বছর রিও অলিম্পিকটা ভালো যায়নি ভারতের। সানিয়া মির্জা, সানিয়া নেহালসহ হেভিওয়েট তারকারা হতাশ করেছেন সবাইকে। শেষের দিক অন্ধকারে আলো হয়ে দেখা দেন বাঙালি মেয়ে দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিকের কোনো বিভাগের ফাইনালে পৌঁছান তিনি। ত্রিপুরার এই মেয়ে কোনো পদক না পেলেও তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে ভারত সরকার।

আগামীকাল বুধবার দেশটির রাষ্ট্রপতির কাছ থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার নেবেন দীপা।

১৫.০৬৬ পয়েন্ট নিয়ে প্রোদুনোভা ভল্ট বিভাগে চতুর্থ স্থান নিয়েই জীবনের প্রথম অলিম্পিক মিশনটা শেষ করতে হয় তাঁকে। তবে তাতেই দারুণ খুশি ভারতীয় ক্রীড়াঙ্গন। বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় জিমন্যাস্টে ভারতীয়দের বন্ধ্যত্ব বুঝি ঘুচল এবার। জিমন্যাস্টিক বিভাগে আশার আলো জ্বালানো দীপাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করছে ভারত সরকার।

দীপা কর্মকারের সঙ্গে এই পুরস্কার নেবেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, অলিম্পিকে রৌপ্যপদক বিজয়ী রেসলার সাক্ষী মালিক, ভারতীয় অন্ধ ক্রিকেট দলের অধিনায়ক শেখর নায়েক ও প্যারা অলিম্পিয়ান দীপা মালিক।

ক্রীড়া ব্যক্তিত্বদের বাইরেও এই তালিকায় আছেন গায়ক কৈলাস খের, সঞ্জীব কুমারসহ আরো কয়েকজন গণমান্য ব্যক্তিবর্গ।

এ বছরটা দুর্দান্ত কেটেছে বিরাট কোহলির। তাঁর নেতৃত্বে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছে ভারত। ১২ টেস্টে প্রায় ৭৬ গড়ে ১২১৫ রান করেছেন কোহলি। তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে ১৩ ম্যাচে ৮৪.০০ গড়ে ৯২৪ রান করেছেন কোহলি। টি-টোয়েন্টিতেও ভারতের আশা অন্যতম এই ভরসার নাম কোহলি। ১৫ ম্যাচে ১০৬ গড়ে ৬৪১ রান করেন ভারত অধিনায়ক। এ ছাড়া আইপিএলে ১৬ম্যাচে করেছেন ৯৭৩ রান। এক ক্যালেন্ডার বছরে তাঁর চেয়ে বেশি গড় নেই কারো। এ বছর মোট ৩৭ ম্যাচে ৮৬ গড়ে ২৫৯৫ রান করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে