,

শহিদ-দীপিকার নিরাপত্তা জোরদার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা পদ্মাবতী। সিনেমাটিতে অভিনয় করছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। এদিকে বানসালি তার সিনেমাটির শুটিং সেটের নিরাপত্তা আরো জোরদার করেছেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে শহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোনের লুক যেন প্রকাশ না হয়ে যায় এ জন্যই নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুটিং সেটে অনুপ্রবেশকারীদের জন্য নিরাপত্তা রক্ষীর মাধ্যমে দুর্গ তৈরি করা হয়েছে। সবার ব্যাগ ও সঙ্গে নিয়ে আসা জিনিসপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সঞ্জয় শুটিং সেটের নিরাপত্তা জোরদার করেছেন। কোনো ক্যামেরা ও ক্যামেরা ফোন সেটে অনুমোদিত নয়। এমনকি অভিনয় শিল্পীদেরকেও মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

গত ১ নভেম্বর শুরু হয়েছে পদ্মাবতী সিনেমার শুটিং। সিনেমায় পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা। এতে রণবীর সিংকে দেখা যাবে আলাউদ্দিন খিলজি চরিত্রে এবং শহিদ কাপুর অভিনয় করবেন পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায়। চলতি বছরের শেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা