,

বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ আর থাকল না

news-image

স্পোর্টস ডেস্ক :রিওতে নিজের শেষ অলিম্পিকটাও সোনায় মুড়িয়ে রেখেছিলেন উসাইন বোল্ট। জ্যামাইকান গতিদানব টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতে গড়েন অনন্য ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ড। কিন্তু বোল্টের এই ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ড যে আর থাকল না! তার সতীর্থ নেস্তা কার্টারের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২০০৮ বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে জেতা সোনার পদক ফিরিয়ে নেওয়া হয়েছে।

২০০৮ বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে জ্যামাইকা দলে বোল্টের সঙ্গী ছিলেন কার্টার। বেইজিংয়ে ফাইনালের পরই কার্টারের মূত্রনমুনা নেওয়া হয়েছিল। কিন্তু তখন কোনো নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি। তবে গত বছর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) ৪৫৪টি নমুনা পূনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয়। তাতে কার্টারের নমুনায় নিষিদ্ধ উপাদান মেথিলহেক্সানিয়ামিন পাওয়া গেছে।

বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে প্রথম লেগে দৌড়েছিলেন কার্টার। তৃতীয় লেগে দৌড়েছিলেন বোল্ট। তাদের সঙ্গী ছিলেন মাইকেল ফ্রেটার ও আসাফা পাওয়েল। ৩৭.১০ সেকেন্ড সময় নিয়ে তাদের জ্যামাইকা জিতেছিল সোনা। সেই সোনা এখন দেওয়া হয়েছে তখন রুপা জেতা ত্রিনিদাদ ও টোবাগোকে। জাপান পেয়েছে রুপা। সেবার চতুর্থ হওয়া ব্রাজিলকে দেওয়া হয়েছে ব্রোঞ্জ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা