,

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন এবাদি

news-image

নিজস্ব প্রতিবেদক : ইরাকি তেলের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।

শনিবার সিআইএ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প বলেছিলেন, ২০০৩ সালে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার অভিযানের ক্ষতিপূরণ হিসেবে আমেরিকার উচিত ছিল ইরাকের তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করা।

যদি সেটি করা হতো তাহলে তেলের উৎসের অভাবে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর উত্থানও হতো না বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প মন্তব্য করেন, ভবিষ্যতে হয়তো ফের ইরাকি তেল দখলের সুযোগ আসবে।

এর জবাবে মঙ্গলবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে আল-এবাদি বলেছেন, ইরাকি তেল এদেশের জনগণের সম্পদ, এতে কোনো বহিঃশক্তিকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না।

তিনি বলেন, ট্রাম্প কি ২০০৩ সালের কৃতিত্ব নিতে চান নাকি সন্ত্রাসীদেরকে তেল ক্ষেত্রের দখল নেয়া প্রতিহত করতে চান- সেটা পরিষ্কার হয়নি। তবে যেটা ধ্রুব সত্য তা হচ্ছে, সাংবিধানিকভাবে ইরাকি তেল এদেশের জনগণের সম্পদ।

ইরাকি প্রধানমন্ত্রী আরো বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েছি যে, ইরাকের প্রতি তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তা আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা