,

ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।অকল্যান্ড ও সিঙ্গাপুর হয়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

চোটে পড়ে টেস্ট দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও ইমরুল কায়েস আগেই দেশে ফিরে আসেন। বুধবার ফিরলেন টেস্ট দলের বাকি সদস্যরা।

এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট- আটটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। ব্যর্থ একটি সফর শেষে দেশে ফিরে অবশ্য মাত্র ৪ দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন টাইগারা।

আগামী ৩০ জানুয়ারি ভারত সফরের জন্য প্রাথমিক ক্যাম্পে যোগ দেবেন তারা। ২ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুশফিক-তামিমরা। ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হায়দরাবাদে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা