,

কলকাতায় নুসরাত ফারিয়ার ‘বস টু’

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের সাথে সাথে নিজের ক্যারিয়ারে যোগ করছেন নতুন নতুন পালক। তারই ধারাবাহিকতায় কলকাতার জিতের বিপরিতে ‘বস টু’ ছবিতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এছাড়াও এ ছবিতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি।

নুসরাত ফারিয়া বলেন, ‘২৬ ও ২৭ জানুয়ারি ছবিটির ফটোশুটে অংশ নেবো। ২৮ জানুয়ারি হবে বিশেষ ওয়ার্কশপ। ২৯ জানুয়ারি একদিনের শুটিং হবে। এরপর ১২ ফেব্রুয়ারি থেকে টানা শুটিং চলবে।’

ছবিটি পরিচালনা করবেন ‘বাদশা’র নির্মাতা বাবা যাদব। পেলে ভট্টাচার্য ও আব্দুল্লাহ জহির বাবু গল্প লিখেছেন। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

সম্প্রতি শামীম আহমেদ রনির পরিচালনায় ‘ধ্যাততেরেকি’র ছবির শুটিং শেষ করেছেন ফারিয়া। তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এ জুটির প্রথম সিনেমা ‘প্রেমী ও প্রেমী’ মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

এদিকে বাদশা-দ্যা ডন ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সুপারেস্টার জিৎ ও বাংলাদেশ-এর নায়িকা ফারিয়া। এটি ২০১৬ মুক্তি পায়। চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিবেশনা করেছে ভারত এর এসকে মুভিস ও বাংলাদেশ-এর জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ