,

সামাজিক কাজে ফিরলেন অ্যাঞ্জেলিনা জোলি

news-image

বিনোদন ডেস্ক : তিনবার দাম্পত্য জীবনে হতাশার শিকার হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে ব্যক্তিগত জীবনের কালো ছায়া পড়তে দেন নি তার সামাজিক কর্মকাণ্ডে। সেই সূত্রে আবারও সেরা জোলি। কারণ সম্প্রতি তার করা একটি বিজ্ঞাপন থেকে প্রাপ্ত পুরো অর্থটিই তিনি দান করবেন দাতব্য সংস্থায়।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশন করে থাকেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মন গার্লেইন নামের এক পারফিউম ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনের মুখ তিনিই। কিন্তু এই ক্যাম্পেইন থেকে আয় করা টাকার একটুও নিজের জন্য রাখছেন না তিনি।

জানা গেছে, পুরো টাকাটাই তুলে দিচ্ছেন একটি দাতব্য প্রতিষ্ঠানে। যদিও ৪১ বছরের এই অভিনেত্রী এখনও পর্যন্ত এই চ্যারিটির নাম প্রকাশ করেননি।

তবে সূত্রের খবর, জোলি হয়তো রাষ্ট্রসংঘের রিফিউজি এজেন্সির হাতে এই টাকা তুলে দেবেন। কারণ তিনি রিফিউজি এজেন্সির সঙ্গে সরাসরিভাবে যুক্ত।

উল্লেখ্য, স্বামী ব্রাড পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর প্রায় আড়ালেই চলে গিয়েছেন এই অভিনেত্রী। আপাতত ছয় সন্তান নিয়ে একাই বাস করছেন জোলি। সূত্র- দ্য ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা