,

আগস্টে বউ সাজবেন পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : একটি মেয়ের জীবনে ‘বউ সাজা’ বিষয়টি সত্যিই এক অন্যরকম আনন্দদায়ক অনুভূতি। চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিও এ আনন্দ থেকে দূরে থাকবেন কেন? তাই সবকিছু ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরে বউ সাজবেন হালের আলোচিত এই লাস্যময়ী। তবে বাস্তব জীবনে নয় পর্দায়।

সম্প্রতি মুক্তি পায় ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। এতে অভিনয় করেন পরীমণি ও বাপ্পী। এবার পরবর্তী ছবি তৈরির পরিকল্পনা এঁটেছেন এই গুণী পরিচালক। ইতোমধ্যে কাহিনী ও চিত্রনাট্য বিন্যাসের কাজ শুরু করেছেন তিনি। আর নাম দিয়েছেন ‘বউ’।

ওয়াকিল আহমেদ বলেন, ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি বেশ ভালোই গ্রহণ করেছেন দর্শকরা। এরই ধারাবাহিকতায় আরও একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। ‘বউ’ শিরোনামে এ ছবিতে পরীমণিকেই নেয়া হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে তার সাথে এ বিষয়ে কথাও বলেছি। সব কিছু ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে কাজ শুরু করতে পারব বলে আশা রাখি। এর মধ্যে চিত্রনাট্য, কাহিনী ও ফিন্যান্সিয়াল সাপোর্টের দিকটাও এগিয়ে রাখতে হবে। তাই একটু গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের