মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্চ কমিটিকে স্বাগত জানিয়েছে আ.লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটিকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।

সার্চ কমিটিতে কারা নিয়োগ পাচ্ছেন এ নিয়ে দিনভর নানা গুঞ্জনের পর সন্ধ্যায় কমিটির সদস্যদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়। কমিটির বাকি পাঁচজন হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

প্রজ্ঞাপন জারির পর কমিটিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা ঢাকাটাইমসকে তাদের প্রতিক্রিয়ার কথা জানান। তারা বলেন, যোগ্য ব্যক্তিদের নিয়েই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। যারা দায়িত্ব পেয়েছেন তারা পেশাগত জীবনেই সফল ছিলেন।’ বিএনপির বক্তব্যের ব্যাপারে তিনি বলেন, ‘আমার মনে হয় বিএনপির বক্তব্য আগেই প্রস্তুত ছিল। তাই তারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্পর্কে পর্যালোচনা না করেই মন্তব্য করেছেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাষ্ট্রপতি গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই সার্চ কমিটি গঠন করেছেন। তিনি (রাষ্ট্রপতি) যাদের নির্বাচিত করেছেন তারা প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বিএনপি নির্বাচন কমিশনার গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এখন এর সমালোচনা করছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা আগেই বলছি নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যে উদ্যোগ নেবেন আমরা তাতে সমর্থন করবো। রাষ্ট্রপতি যাদের যোগ্য ব্যক্তিদেরই দায়িত্ব দিয়েছেন। বিএনপির সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, সার্চ কমিটিতে উগ্র সাম্প্রদায়িক, যুদ্ধাপারধীদের সমর্থনকারী ব্যক্তি না থাকায় তারা হতাশ।

দলটির আরেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাবলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন।’ বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নালিশ না করে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তাদের সহযোগিতা করুন। বিএনপিসহ সকল রাজনৈতিক দল সার্চ কমিটিকে সহযোগিতা করলে দেশের রাজনীতির জন্য মঙ্গল হবে বলে জানান তিনি।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের