,

আসছে সালমানের ‘কিক-২’

news-image

বিনোদন ডেস্ক : ২০১৪ সালের ব্লকবাস্টার ছবি ‘কিক’-এর সিক্যুয়াল নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও এ দুই বছরে তার কোনো ফল দেখা যায়নি। অবশেষে ২০১৮ সালে সালমান খানের ভক্তরা ‘কিক-২’ দেখতে পাবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এমনটাই খবর প্রকাশিত হয়েছে ডিএনএ ইন্ডিয়ার ওয়েবসাইটে।

‘কিক’ ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে বলেন, ‘সাজিদ ‘কিক-২’-এর চিত্রনাট্য প্রায় ৮০ ভাগই লিখে শেষ করেছেন। স্ক্রিপটি সালমান খানকে পড়েও শুনিয়েছেন তিনি। সালমান খান খুবই পছন্দ করেছেন। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে এ ছবির কাজ শুরু করবেন বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন।’

একই সূত্র থেকে জানা যায়, সালমান খান ‘কিক’ ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন, ‘কিক-২’-তেও একই চরিত্রে অভিনয় করবেন। তিনি আরো বলেন, ‘তবে অন্য চরিত্রগুলোতে ভিন্নতা আসতে পারে।’ এর মানে ‘কিক-২’-তে হয়তো নওয়াজউদ্দিন সিদ্দিকী, রণদীপ হুদা ও জ্যাকলিন ফার্নান্দেজ নাও থাকতে পারেন।

সূত্র আরো জানায়, ২০১৭ সালেই ‘কিক-২’-এর শুটিং শুরু করা যেত। কিন্তু এই বছর সালমান খান কবির খানের ‘টিউবলাইট’ ও আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। সাজিদও এ বছর বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’, সাব্বির খানের ‘বাঘি-২’ ও ‘জুড়ুয়া-২’ এ তিনটি ছবি নিয়ে ব্যস্ত। তাই ‘কিক-২’-এর কাজ ২০১৮ সালে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের