,

মানবতাবিরোধী অপরাধের আসামি এনায়েত উল্লাহর আটকাবস্থায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আটক আসামি এনায়েত উল্লাহ মঞ্জু (৮০) মারা গেছেন। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার জামায়াতে ইসলামির নেতা ছিলেন।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া। জানা গেছে বার্ধক্যজনিক কারণে অসুস্থ হয়ে তিনি মারা যান। এর আগে অসুস্থতার কারনে গত ৩ জানুয়ারি তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত বছরের ১ অক্টোবর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় তার ভাই আসামি হেদায়েত উল্লাহ পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা