,

আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উর-আলম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা হবেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটে সড়ক পথে মানিকদহ হাউজিং এর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিবেন। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। ওই দিন তিনি টুঙ্গীপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরের দিন শনিবার প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা