,

৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস : আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন শুরু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধের পর ছোট ২টি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে পর্যায়ক্রমে ইউনিট গুলো চালুু করতে সক্ষম হয় বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। চালুকৃত ইউনিট গুলো হলো ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট। তবে এখনো বন্ধ রয়েছে বড় দুটি ইউনিট। বন্ধকৃত ইউনিট গুলো হলো ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট। দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রীডে অন্তত ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে ২টি ইউনিটের উৎপাদন বন্ধ থাকলেও বাকী ইউনিট গুলোর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী জানান, গত মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকে। এক পর্যায়ে চাপ বেশি কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এক পর্যায়ে ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে ইউনিট গুলো বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা ক্রটি নিরসন শেষে ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট পর্যায়ক্রমে চালু করা হয়েছে। তবে বাকী বন্ধ দুটি ইউনিট চালুর চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা