,

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ভারত একমাত্র টেস্ট ম্যাচ

news-image

টেস্ট ক্রিকেটে ১০টি দেশের মধ্যে র‌্যাংকিংয়ে নয় নম্বরে বাংলাদেশের অবস্থান। সবার নিচে জিম্বাবুয়ে, আর সবার উপরে রয়েছে ভারত। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে দুর্বল পরিসংখ্যান নিয়ে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে মুশফিকবাহিনী। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
ভারতের বিরুদ্ধে এর আগে মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। দুই দলের পরিসংখ্যান
বাংলাদেশ : মোট ম্যাচ- ৮টি
ড্র : ২টি, হার: ছয়টি, দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৪০০ রান,
দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ৯১ রান, মোহাম্মদ আশরাফুল: ৩৮৬ রান
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: মোহাম্মদ আশরাফুল-১৫৮*, বেশি সেঞ্চুরি: আমিনুল ইসলাম ১টি, মুশফিকুর রহিম ১টি, তামিম ইকবাল ১টি, মোহাম্মদ আশরাফুল ১টি।
বেশি অর্ধশত: মোহাম্মদ আশরাফুল-৩টি, বেশি উইকেটশিকারি বোলার: মোহাম্মদ রফিক-১৫টি, বেশি ক্যাচ: হাবিবুল বাশার সুমন-৪টি, বেশি ডিসমিসাল : মুশফিকুর রহিম-৮টি।
ভারত : মোট ম্যাচ-: আটটি
জয়- ছয়টি, ড্র: ২টি, দলীয় সর্বোচ্চ সংগ্রহ- ৬১০/৩ডি., দলীয় সর্বনিম্ন রান: ২৪৩ রান, ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ- শচীন টেন্ডুলকার-৮২০ রান, এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: শচীন টেন্ডুলকার-২৪৮*, বেশি সেঞ্চুরি- শচীন টেন্ডুলকার- ৫টি, বেশি অর্ধশত- শচীন টেন্ডুলকার-৫টি, বেশি উইকেটশিকারি বোলার: জহির খান-৩১টি, বেশি ক্যাচ- রাহুল দ্রাবিড়-১৩টি, বেশি ডিসমিসাল: মহেন্দ্র সিং ধোনি-১৫টি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা