,

শ্রীলঙ্কার নেতৃত্বে উপল থারাঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক : দেড় বছর আগে জাতীয় দলে তার জায়গাও ছিল না। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ফের জাতীয় দলে জায়গা করে নেন।

এরপর ধারাবাহিকভাবে ব্যাট হাতে দ্যূতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার তার কাঁধে জাতীয় দলের দায়িত্ব। বলছি শ্রীলঙ্কান ক্রিকেটার উপল থারাঙ্গার কথা। দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

ইনজুরির কারণে অ্যাঞ্জেলো ম্যাথুউস ছিটকে যাওয়ায় থারাঙ্গা ওয়ানডেতে শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছেন। তবে আজ শেষ টি-টোয়েন্টিতে ম্যাথু্উসের পরিবর্তে আর্মব্যান্ড পড়বেন দিনেশ চান্দিমাল। এর আগেও লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন থারাঙ্গা। শ্রীলঙ্কার ১৯তম ওয়ানডে অধিনায়ক ত্রিদেশীয় সিরিজে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে ছিলেন।

আগামী ২৮ জানুয়ারি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে পোর্ট এলিজাবেথে। এরপর আরও চারটি ওয়ানডে খেলবে দুই দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা