,

টিআইর দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি

news-image

নিউজ ডেস্ক : বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৬ সালের দুর্নীতি সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৫তম অবস্থানে আছে বাংলাদেশ। এ তালিকায় আগের বছরের চেয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।

১৭৫টি দেশকে নিয়ে এ তালিকা করে টিআই। সেই তালিকায় ১৪৫তম অবস্থানে আছে বাংলাদেশ।

টিআইর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার বাংলাদেশ ২৬ পয়েন্ট পেয়েছে।

আগের বছর ১৬৮টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্তের তালিকায় ২৫ পয়েন্ট পেয়ে ১৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। সে বছর তালিকার ১৩৯ নম্বরে ছিল বাংলাদেশ।

১৯৯৫ সাল থেকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ শুরু করে টিআই। বাংলাদেশ সে তালিকায় স্থান পায় ২০০১ সালে।

এবারের সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দেশ দুটির পয়েন্ট ৯০। এর পরই আছে ফিনল্যান্ডের অবস্থান। দেশটির পয়েন্ট ৮৯।

টিআইর প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। ১৫ পয়েন্ট পেয়ে দেশটির অবস্থান ১৬৯তম। এর পরই আছে বাংলাদেশ।

এবারের তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দেশটির পয়েন্ট ১০। এর পরই আছে দক্ষিণ সুদানের অব্স্থান। দেশটি পেয়েছে ১১ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা