,

আজ রাতে দেশে ফিরছেন টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ শেষে আজ বুধবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ দেড় মাস পর আজ রাতেই সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

এর আগে স্থানীয় সময় সকালে টিম হোটেল ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ দলের সদস্যদের। যদিও ইনজুরির কারণে আগেই দেশে চলে এসেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার ইমরুল কায়েস ও মিডলওয়ার্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। তারও আগে দেশে ফিরেছেন সিমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজাসহ ওয়ানডে দলের কয়েকজন সদস্য।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে গেল ৮, ৯ ও ১০ ডিসেম্বর তিন ধাপে কন্ডিশনিং ক্যাম্প করতে অস্ট্রেলিয়ায় যায় টিম বাংলাদেশ। এরপর এক সপ্তাহের ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যায় তারা। কিন্তু সেখানে ৩টি ওয়ানডে, ৩টি টি২০ ও ২টি টেস্টে ম্যাচ খেলে হোয়াইটওয়াশের তকমা নিয়েই দেশে ফিরছেন তামিম-সাকিবরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা