,

অধিনায়ক হয়েই ফিরলেন ডি ভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক :কনুইয়ের ইনজুরির কারণে ছয় মাস মাঠের বাইরে থাকার পর পোর্ট এলিজাবেথে শ্রীলংকার বিপক্ষে শনিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে পুনরায় দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে এতদিন দলের নেতৃত্বে ছিলেন ফাফ ডু প্লেসিস। গত বছর অক্টোবরে ডু প্লেসিসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জয়ী হয় প্রোটিয়ারা। তবে ইতোমধ্যেই ডু প্লেসিসকে দীর্ঘ সময়ের জন্য টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার শ্রীলংকার বিপক্ষে কেপ টাউনে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-২০তে দলে ফিরেছেন ডি ভিলিয়ার্স। এর মাধ্যমে গত বছর জুনের পরে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেন ডি ভিলিয়ার্স।

এছাড়াও দীর্ঘদিন ইনজুরির কারণে বাইরে থাকার পরে আবারো দলে ফিরেছেন অল রাউন্ডার ক্রিস মরিস। প্রথম দুই টি২০তে ৬ উইকেট নেয়ায় একমাত্র নতুন মুখ হিসেবে দলভূক্ত হয়েছেন ফাস্ট বোলার লানগি এনগিদি। এদিকে ইনজুরির কারণে বিবেচনায় আসেননি ফাস্ট বোলার ডেল স্টেইন ও মর্নে মরকেল। কাঁধের ইনজুরির কারণে স্টেইন ও পিঠের ইনজুরির কারণে মরকেল দলের বাইরে রয়েছেন।

প্রথম তিনটি ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা দল :

এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহার্দিন, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, লানগি এনগিদি, আরডিলে ফেহালকোয়ারো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে