,

পাকিস্তান সুপার লিগে খেলবেন না সাকিব!

news-image

 

স্পোর্টস ডেস্ক :পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে। এ আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।গত আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এ আসরে করাচি তাকে দলে রাখেনি। পেশোয়ার জালমির জার্সিতে তামিমের সতীর্থ হয়ে খেলবেন তিনি।

এবারের টুর্নামেন্টে পুরো সময় খেলতে পারবেন না বাংলাদেশের এ দুই তারকা। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত হবে পাকিস্তান সুপার লিগ।

ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি হায়দেরবাদে হবে সফরের একমাত্র টেস্ট ম্যাচ। তাই টুর্নামেন্টের শুরুতে যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না তা অনেকটাই নিশ্চিত। মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে সময় পিএসএল খেলার অনুমতি প্রদান করবে কিনা সে প্রশ্নও থেকে যায়। তাই পেশোয়ার জালমি সাকিব আল হাসানের বদলি হিসেবে ঠিক করেছে শ্রীলঙ্কার তিলাকরত্নে দিলশানকে।

লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সোমবার পিএসএলের এবারের আসরের বদলি ক্রিকেটারদের তালিকা ঠিক করা হয়। যে বিদেশি ক্রিকেটাররা চোট, আন্তর্জাতিক ব্যস্ততা কিংবা নিষেধাজ্ঞার জন্য খেলতে পারবে না তাদের স্থলাভিষিক্ত করার জন্য ক্রিকেটার বাছাইয়ের সুবিধা দিতেই এ ব্যবস্থা। তবে তামিম ইকবালের কোনো বদলি ক্রিকেটার বেছে নেয়নি পেশোয়ার জালমি।

ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর বদলি হিসেবে লাহোর কালান্দার্স জেসন রয়কে বেছে নিয়েছে। দলটি অসি পেসার শন টেইটের বদলি আরেক অসি ক্রিস গ্রিন ও ব্ল্যাক ক্যাপস অ্যান্টন ডেভচিচের পরিবর্তে তার দেশেরই জেমস ফ্রাঙ্কলিনকে বেছে নিয়েছে।

পেশোয়ার জালমি অ্যালেক্স হেলসের জায়গায় মারলন স্যামুয়েলস, মোহাম্মদ শেহজাদের জায়গায় ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে ফ্লেচারকে নিয়েছে। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স কার্লোস ব্রাথওয়েটের জায়গায় মঈন আলি, ডেভিড উইলির জায়গায় নাথান ম্যাককালাম, রোভম্যান পাওয়েলের জায়গায় থিসারা পেরেরা এবং মোহম্মদ নবীর জায়গায় রিলি রোশোকে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা