,

রাজশাহীতে মৃত কাকে বার্ড ফ্লু, নগরীতে আতঙ্ক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মৃত কাকের শরীরে বার্ড ফ্লু’র জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদফতর। ফলে এই এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। তবে মুরগির ফার্মে এখনও এ জীবাণুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাজশাহী জেলা প্রাণী সম্পদ অধিদফতরের একটি সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পদ্মাপাড়ে নগরীর অধিকাংশ কাকের বসবাস। ওই এলাকায় সম্প্রতি প্রতিদিনই পাঁচ থেকে দশটি করে কাক মারা যাচ্ছে। এ জন্য চলতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়কুঠি পদ্মার পাড় এলাকা থেকে মৃত কাকের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে অফিসিয়ালভাবে এখনো কোনো রিপোর্ট পাঠানো হয়নি। তবে জানা গেছে, ওইসব মৃত কাকের মধ্যে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ নামের জীবাণু পাওয়া গেছে, যা ব্লার্ড ফ্লু নামে পরিচিত।

এর ফলে আতঙ্ক দেখা দিয়েছে নগরবাসীর মাঝে। গত বছরও ফেব্রুয়ারি মাসে নগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কাক মারা গিয়েছিল। তখনও পরীক্ষা করে কাকের মধ্যে বার্ডফ্লু’র জীবাণু পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রাণী সম্পদ অধিদফতর, রোগ নির্ণয় কেন্দ্র (ইপিডিমিওলজি) ও জাতিসংঘ পরিচালিত সংস্থা ‘ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের’ সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত কাকের নমুনা সংগ্রহ করে।

প্রতিনিধি দলে ছিলেন বোয়ালিয়া থানা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী। তিনি বলেন, চলতি মাসে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রেক্ষিতে এই প্রতিনিধিদলের সদস্যরা পর্যবেক্ষণে এসেছেন। তারা নমুনা সংগ্রহ করেছেন। কারণ আগে যে নমুনা পাঠানো হয়েছিল তাতে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ নামের জীবাণু পাওয়া গেছে। এই জীবাণুই বার্ড-ফ্লু নামে পরিচিত।

ডা. ইয়ামিন আলী বলেন, বড়কুঠি পদ্মার পাড় ও রাজশাহী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে কাক বসবাস করলে তারা এই এলাকার বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে। বিশেষ করে মুরগির নাড়িভুড়ি জাতীয় খাবার খাওয়ার কারণে এই জীবাণুর সংক্রমণ হতে পারে বলে মনে করেন তিনি।

রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, মৃত কাকের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনাগুলো ঢাকায় কেন্দ্রীয় রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে অফিসিয়ালভাবে এখনো কোন রিপোর্ট আসেনি। তবে জানতে পেরেছি, এসব কাক এর মধ্যে বার্ডফ্লু’র জীবাণু পাওয়া গেছে।

তবে বার্ডফ্লুর যে ধরনের জীবাণু পাওয়া গেছে তা মানবদেহের জন্য তেমন ক্ষতিকর নয় উল্লেখ করে তিনি বলেন, কাকের মধ্যে বার্ডফ্লুর যে ধরণের জীবানু পাওয়া গেছে, তা মানবদেহের জন্য তেমন ক্ষতিকর নয়। তাছাড়া এই জীবাণু মানবদেহে ছড়ানোর কথাও নয়। এখন পর্যন্ত কোনো মুরগির খামারে বার্ডফ্লুর জীবাণু ধরা পড়েনি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে