,

চলতি বছর মালয়েশিয়ায় যাবে সাত লাখ কর্মী

news-image

দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেছেন, চলতি বছর মালয়েশিয়ায় পাঁচ থেকে সাত লাখ কর্মী যেতে পারবে। ইতোমধ্যে ১২ থেকে ১৫ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। প্রবাসীদের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি জি টু জি প্লাস (সরকারি ও বেসরকারিভাবে) পদ্ধতিতে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার সমঝোতা স্মারকে সই করে। কিন্তু এর ১২ ঘণ্টার মধ্যেই মালয়েশিয়া জানায়, এই মুহূর্তে তারা আর কোনো কর্মী নেবে না। সাত মাস পর সেপ্টেম্বরে সেই নিষেধাজ্ঞা তুলে সব খাতে কর্মী নেয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও এখনো কর্মী যাওয়া শুরু হয়নি।

জি টু জি-এর মাধ্যমে কর্মী পাঠানো হবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সরকার প্রবাসীদের কল্যাণে ইতোমধ্যে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এই ব্যাংকের মাধ্যমে প্রত্যেক কর্মীরা বিদেশ যাবে। প্রত্যেক কর্মীর জন্য আলাদ চুক্তি হবে এবং অনলাইনে ভিসা পাওয়ার পর বিদেশ যাবে। নতুন নিয়ম অনুয়ায়ী যে কর্মী যে সেক্টারের জন্য চুক্তি করবে তাকে সেই সেক্টারেই কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ওমান ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী কর্মীদের নিয়ে যে দু-একটি অমানবিক ঘটনা ঘটেছিল তার বিচারও ওইসব দেশের আইন অনুযায়ী হয়েছে।’

শাহরিয়ার আলম জানান, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত এক লাখ বাংলাদেশি নাগরকিকে দুই বছর মেয়াদী একটি স্মার্ট কার্ড দিয়ে বৈধ করা হচ্ছে। তারা দুই বছর পর্যন্ত সেখানে কাজ করার সুযোগ পাবে এবং মেয়াদ শেষে দেশে ফিরে পুনরায় আবার মালয়েশিয়া যেতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে পাঁচ থেকে আট লাখ টাকা খরচ করে অনেকে বিদেশে যান। কিন্তু বেতন মাত্র ১২ হাজার টাকা। যারা যাচ্ছেন, তাদের হিসাব করা উচিত, এই টাকা তিন বছরে উঠবে কি না। কিন্তু মধ্যস্বত্বভোগী বা দালালদের কথায় অনেকে প্রতারিত হন। দুই দেশেই এই দালালেরা আছে। আমরা এগুলো বন্ধ করতে চাই। যারা যাচ্ছেন, তারা কত দিনের জন্য যাচ্ছেন, কী করবেন এসব ব্যাপারে চুক্তি থাকতে হবে।’

বেসরকারি উন্নয়ন সংগঠন রামরু আয়োজিত ‘আনটোলন্ড স্টরিজ অব মাইগ্রেন্টস: ড্রিম অ্যান্ড রিয়েলেটিজ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।

গ্রন্থের বিভিন্ন গল্পের খণ্ড চিত্র তুলে ধরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন বিচারপতি ড. রিফাত আহমদ, বাংলাদেশ সেন্ট্রাল ইউমেন্স ইউনিভাসিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম, বিএমইাটর ডিজি মো. সেলিম রেজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে