,

সবই বলব কী হয়েছে,কেনোই বা দূরে ছিলাম : অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, গত কয়েক দিন আগে দেশে ফিরেছেন। তবে তার ঘনিষ্ঠজন ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট আর কারও সাথেই যোগাযোগ করছেন না তিনি।

তবে ২৪ জানুয়ারি সন্ধ্যার কিছুটা পরে ৬:৪৩ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে।

তিনি বলেন,‘আমি ভালোই আছি। সবই বলব কী হয়েছে, কেনোই বা আমি সবকিছু থেকে দূরে ছিলাম।’

এদিকে ২০১৬ সালের ১৬ মার্চ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির ডাবিংয়ে সর্বশেষ দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে। এরপর থেকেই চলচ্চিত্রপাড়ায় আর দেখা যায়নি তাকে। তার ব্যক্তিগত মুঠোফোনটিও দীর্ঘদিন ধরে বন্ধ।

অপু বিশ্বাস যে চারটি ছবিতে কাজ করছিলেন, তার অনুপস্থিতিতে সেগুলোর শুটিং আটকে গেছে।

ছবিগুলো হলো ‘মাই ডার্লিং’, ‘লাভ ২০১৬’, ‘পাংকু জামাই’ ও ‘মা’। এর মধ্যে কিছু ছবির কাজ প্রায় শেষের দিকে, আবার কিছু ছবির কাজ অর্ধেক হয়ে আটকে গেছে। এতে ছবির পরিচালকেরা পড়েছেন বিপাকে। এসকল প্রসঙ্গেও মুখ খুলবেন ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা