,

নাইট ক্লাবে তরণীর সঙ্গে নাচলেন পারভেজ মোশাররফ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ‘অসুস্থতার’ কারণে দেশের বাইরে থাকা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ একটি নাচের ভিডিও নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে বিদেশির একটি নাইট ক্লাবে তরুণীদের সঙ্গে নাচতে দেখা যায় মোশাররফকে।

পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীর ওই ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘আপনারা জানেন কি, ভিডিওতে যে ব্যক্তি নাচছেন তিনি কে? আজকাল তার অসুস্থতা কই গেল?’

ভিডিওটি টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নৈশ ক্লাবে এক তরুণীর সঙ্গে উদ্দাম তালে নাচছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গানের তালে ওই তরুণীর সঙ্গে কোমর দোলাচ্ছেন তিনি।

অসুস্থতার কারণ দেখিয়ে কয়েক বছর ধরে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেশের বাইরে রয়েছেন। পিঠের ব্যথায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে গত বছর আদালতে প্রতিবেদনে জমা দেন কয়েকটি ঘটনার মামলার আসামি সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের জন্য পারভেজ মোশাররফকে দায়ী করা হয়। এ ছাড়া উগ্রপন্থীদের ঘাঁটি হিসেবে অভিযুক্ত লাল মসজিদে অভিযান চালিয়ে ধর্মীয় নেতা আবদুল রশিদ গাজীকে হত্যার মামলায়ও তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। জেনারেল মোশাররফ দেশের প্রেসিডেন্ট পদে থাকার সময় ২০০৭ সালের জুলাই মাসে লাল মসজিদে এক অভিযানে নিহত হন আবদুল রশিদ গাজী। এর আগে উপজাতীয় এলাকায় তালেবানবিরোধী অভিযানের বিরুদ্ধে মন্তব্য করে সরকারের বিরাগভাজন হন তিনি। ২০১৩ সালের সেপ্টেম্বরে আবদুল রশিদের ছেলে হারুন রশিদ জেনারেল মোশাররফের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে