,

পপি বললেন চমকের জন্য প্রস্তুত থাকুন!

news-image

বিনোদন প্রতিবেদক : ‘নতুন বছরে দর্শকদের চমকে দেব। কিন্তু কী সেই চমক তা এখনই বলতে চাচ্ছি না। বলেই যদি ফেলি তা হলে আর চমক রইল কোথায়?’ দীর্ঘদিন বড় পর্দা থেকে আড়াল থাকা পপি বেশ উচ্ছ্বাসের সঙ্গে এমনটি জানালেন। তিনি বলেন ‘দর্শক এবছর আমাকে বড় আর ছোট পর্দায় একেবারেই নতুন লুকে দেখতে পাবেন। ’

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পপি এরই মধ্যে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে নাম চূড়ান্ত হওয়া একটি ছবি হলো ‘রাজপথ’। নতুন নির্মাতা জাভেদ জাহিদ ছবিটি নির্মাণ করবেন। এতে পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে পপিকে। বাকি দুই ছবির ব্যাপারে কিছু জানাননি পপি। বললেন ওটাই নাকি বড় চমক। তা ছাড়া এ বছরই মুক্তি পাচ্ছে পপি অভিনীত ৪টি ছবি। এগুলো হলো— বিয়ে হলো বাসর হলো না, দুই ভাইয়ের যুদ্ধ, জীবন যুদ্ধ, পৌষ মাসের পিরিত এবং মন খুঁজে বন্ধন। ছোট পর্দার চমক হিসেবে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের অন্যরকম বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন পপি।

মামলা বিতর্ক প্রসঙ্গে পপি বলেন—‘আমেরিকান ড্রিম নামে যে ছবিটি নিয়ে মামলা হয়েছে তাতে আমার দোষ নেই। শুরুতে নায়ক নেওয়ার কথা ছিল একজন, পরে শুনলাম প্রযোজকই নায়ক। যে সময় শুটিং শুরু করার কথা, সে সময়টাও মানা হয়নি। আমাদেরও তো ব্যস্ততা থাকে। অন্য সময় চাইলে তো শিডিউল দেওয়া সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি