,

‘যমুনা সেলে’ আরাফাত সানি

news-image

স্পোর্টস ডেস্ক : যার মাঠে থাকার কথা কিংবা জিমন্যাশিয়ামে শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকার কথা সেই আরাফাত সানির ঠিকানা এখন কেরানীগঞ্জে নতুন স্থাপিত কেন্দ্রীয় কারাগারের ‘যমুনা সেল’। রিমান্ড শেষে মঙ্গলবার ক্রিকেটার সানির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কারাসূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের নতুন কারাগারের ‘যমুনা সেলে’ রাখা হয়েছে আরাফাত সানিকে। জেল-হাজতে প্রেরণের নির্দেশের পর আদালত থেকে প্রিজন ভ্যানে সরাসরি তাকে কেরানীগঞ্জ নেওয়া হয়। বিকাল ৫টার দিকে তাকে বহনকারী প্রিজনভ্যানটি কারফটকে পৌঁছে।

সানির স্ত্রী দাবি করা এক তরুণীর তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রেক্ষিতে গত রবিবার সাভারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সানি। তাকে সেদিনই আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার সানির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন সেই তরুণী। রিমান্ড শেষে সানিকে ঢাকার মুখ্য মহানগর আদালতে (সিএমএম) হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালত সানিকে জেলহাজতে রাখার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা