,

আখাউড়ায় ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আখাউড়ায়  মঙ্গলবার উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে আখাউড়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুদ্দিন ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, আমোদাবাদ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক, শিক্ষক কাজী মো: ইকবাল প্রমুখ। উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি এ মেলার আয়োজন করে। মেলা আয়োজনে আয়োজকদের কিছুটা অব্যস্থাপনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর মেলা শুরু হলেও ৩টি স্টলের শিক্ষার্থীরা অনুপস্থিত ছিল। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে অতিথিদের ধারণা দেন। মেলায় উপজেলার ১৩ টি স্কুল, ও একটি কলেজ অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, এই প্রথম উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরও বেশি উৎসাহিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের