,

দোষী প্রমাণীত হলেই সানি নিষিদ্ধ : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক :এক নারীর দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি দোষী প্রমাণীত হলেই তাকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানি প্রসঙ্গে পাপন বলেন, ‘একটা জিনিস বলতে পারি, এমন বিষয় বিসিবি কখনো বরদাস্ত করেনি। করবেও না। কেউ যদি এ ধরনের কাজ করে দোষী প্রমাণিত হয়, অবশ্যই সে নিষিদ্ধ হবে। তবে তার আগে অবশ্যই বিষয়টি প্রমাণ হতে হবে। আগে আদালতে প্রমাণ হোক। একটা নিউজ দেখে তো আমরা নিষিদ্ধ করতে পারি না।’
‘এটা নিয়ে আমরা (বিসিবি) চিন্তিত। তিনজন খেলোয়াড় যে জেলে গেছে, বিসিবি সেটা দেখেছে। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। আগেও যে সমস্ত ঘটনা ঘটেছে, সে গুলোতে বিসিবি কিন্তু ছাড় দেয়নি। বিসিবি তাদের অনেক টাকা পর্যন্ত জরিমানা করেছে।’
উল্লেখ্য, গত দুই বছরে প্রায় একই কাণ্ড ঘটিয়ে জেল খেটেছেন পেসার রুবেল হোসেন। একই সঙ্গে গৃহকর্মী নির্যাতনের ঘটনায়ও জেল খেটেছেন শাহাদাত হোসেন রাজিব। ২০১৪ সালের শেষ দিকে অখ্যাত নায়িকা নাজনিন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় জেলে যেতে হয়েছিল রুবেল হোসেনকে। যদিও পরে হ্যাপি ওই মামলা তুলে নেন। এরপর ২০১৫ সালের শেষ দিকে গৃহকর্মীকে নির্যাতন করে জেল খাটেন রাজিব। তাই ক্রিকেটারদের এসব ব্যাপার নিয়ে চিন্তিত বিসিবি। সর্বশেষ নাসরিন সুলতানা নামে এক তরুণীর মামলায় গত রোববার সকালে আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
নাসরিন ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্য-প্রযুক্তি আইনে সানির বিরুদ্ধে একটি মামলা করেন। পরদিন যৌতুক আইনে আরেকটি মামলা করেন তিনি।
এছাড়া, গত বছরের শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় সাব্বির রহমান ও আল-আমিন হোসেনের বিরুদ্ধে। পরে তারা দোষ স্বীকার করলে বড় অঙ্কের জরিমানাই করা হয় এ দুই ক্রিকেটারকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের