বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইইউ ছাড়তে হলে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার প্রক্রিয়া শুরু করার আগে ব্রিটেনের সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে বলে রায় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট।

গত বছর ২৩শে মে এক গণভোটে ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাবার পক্ষে ভোট দেয়। এর পর ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল যে ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে সরকারকে প্রদত্ত রাজকীয় ক্ষমতাই যথেষ্ট – এ জন্য পার্লামেন্টের অনুমোদন নেবার দরকার নেই। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট-এ এক মামলা করা হলে বিচারপতিরা এই রায় দিলেন।

এগারোজন বিচারপতির মধ্যে আট জনই মত দিয়েছেন যে, ইইউ ত্যাগের ফলে ব্রিটেনের আইনে পরিবর্তন ঘটবে – তাই এ ব্যাপারে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হবে। ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার অর্থ হচ্ছে, লিসবন চুক্তির ৫০ ধারা সক্রিয় করা – অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো যে ব্রিটেন ইউনিয়ন ত্যাগ করতে যাচ্ছে। গণভোটের পর এটাই ছিল সরকারের করণীয়।

প্রধানমন্ত্রী টেরিজা মে’র কার্যালয় রায়ের পর বলেছে, তারা মার্চের শেষে এ প্রক্রিয়া শুরু করতে চান, এবং এ ব্যাপারে এমপিদের ভোটের ব্যবস্থা করে শিগগিরই একটি আইন করা হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবশ্য সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে ব্রিটিশ সরকারকে এ জন্য যুক্তরাজ্যের অন্যান্য রাজ্য অর্থাৎ স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সাথে পরামর্শ করার দরকার নেই। সুপ্রিম কোর্টে এই আইনি চ্যালেঞ্জ করেছিলেন জিনা মিলার নামে একজন ব্যবসায়ী মহিলা। তিনি রায়ের পর বলেছেন, এতে প্রতিভাত হয়েছে যে পার্লামেন্টই সার্বভৌম।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু