,

শাহরুখকে দেখতে গিয়ে প্রাণ হারাল ভক্ত

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে এ অভিনেতার রইস সিনেমাটি। বর্তমানে এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত এ তারকা। সম্প্রতি প্রচারণার অংশ হিসেবে মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত ট্রেন ভ্রমণ করেন শাহরুখ।

অগাস্ট ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে দিল্লি যাওয়ার পথে ভাদোদরা স্টেশনে এ তারকাকে এক নজর দেখার আশায় স্টেশনে ভিড় করেন শত শত মানুষ। এ সময় অতিরিক্ত ভিড়ের কারণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম ফরিদ খান শেরানি। তিনি শাহরুখ খানের একজন ভক্ত। প্রিয় তারকাকে এক পলক দেখার আশায় স্ত্রী ও কন্যাকে নিয়ে স্টেশনে হাজির হয়েছিলেন তিনি। ভিড়ের কারণে ট্রেনের মধ্যে থেকেই লাউডস্পিকারের মাধ্যমে ভক্তদের রইস সিনেমা দেখার অনুরোধ করেন শাহরুখ। ট্রেন চলে যাওয়ার পর স্টেশন থেকে বেড় হওয়ার পথে মানুষের ভিড় জমে এবং এ সময় ভিড়ের মধ্যে কিছু মানুষ পড়ে যায়। তার মধ্যে ছিলেন ফরিদ খান শেরানি।

পরবর্তীতে তাকে এবং অন্যান্যদের পুলিশ ও পথচারীদের সহায়তায় দ্রুত ভদোদরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ফরিদ শেরানিকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১