,

চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার চীনকে হুঁশিয়ার করল যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে স্বার্থ রক্ষা ও বাণিজ্যবৈষম্য দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্পের নতুন প্রশাসন।

সোমবার ট্রাম্পের প্রশাসন বলেছে, বাণিজ্য হতে হবে দ্বিমুখী। চীনের একচেটিয়া বাণিজ্য কৌশল মানবে না যুক্তরাষ্ট্র।

চীনের বিরুদ্ধে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থানে যাচ্ছেন- এমনটি জানিয়ে মুখপাত্র সেইন স্পাইসার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে যাচ্ছে, দক্ষিণ চীন সাগরে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব।’

বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে স্পাইসার বলেন, ‘যদি দ্বীপগুলো সত্যি সত্যি আন্তর্জাতিক জলসীমায় হয়ে থাকে এবং যথাযথভাবে চীনের মালিকানা না থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা এক দেশের দখলমুক্ত করে সেখানে আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করব।’

পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে চীন। তাদের দাবি, এটি তাদের সার্বভৌম অঞ্চল। প্রতিবেশী কিছু দেশের দখলে থাকা সত্ত্বেও এ সাগরের সেসব অঞ্চলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে চীনা সরকার।

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক স্থাপনা নির্মাণ করায় উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল। বালি-মাটি দিয়ে ভরাট করে নির্মিত এসব দ্বীপে সামরিক কর্মসূচি বাড়াচ্ছে চীনা কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে স্পষ্ট সতর্কতা রয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু সব বাধা উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরকেন্দ্রিক সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে চীন।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি