,

শুক্র ও শনিবার ছাড়া শোভাযাত্রা করবে না ছাত্রলীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনো দিন শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ ঘোষণা দেন।

এর আগে পুনর্মিলনীতে দেয়া বক্তব্যে রাস্তা বন্ধ করে শোভাযাত্রা না করার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নেত্রী বলেছেন, রাস্তা বন্ধ করে কোনো র‍্যালি করা যাবে না। আমরা রাজনীতি করি মানুষের জন্য। তাই জনভোগান্তি যেন না হয়, সেটা দেখতে হবে। আজকের দিনের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

কাদেরের এই বক্তব্য শেষ হলে পুনর্মিলনী পরিচালনার দায়িত্বে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনো দিন শোভাযাত্রা না করার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা