,

জামিন নামঞ্জুর, কারাগারে সানি

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালত এ আদেশ দেন।

 

এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবারমামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া সানিকে আদালতে হাজির করেন। পরে তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আরাফাত সানির আইনজীবী এম জুয়েল আহমেদ তার জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (২২ জানুয়ারি) সকালে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক তরুণী সানির বিরুদ্ধে মামলাটি করেন। নাসরিনের দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি আরাফাত সানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, রবিবার সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা