,

অন্ধকারের দিন পার হয়ে এসেছি : শেখ হাসিনা

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একে একে মুক্তিযুদ্ধের সব অর্জন, সব ইতিহাস তারা মুছে দিয়েছিল। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদার শাসনামলে আমাদের গৌরবময় সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে।

তিনি বলেন, একুশ বছর পর পুনরায় ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেই ইতিহাস-ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করেছে। আমরা সেই অন্ধকারের দিন পার হয়ে এসেছি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগের সাবেক কর্মী শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে সবার আগে শিক্ষা নিতে হবে। অশিক্ষিতরা রাষ্ট্র পরিচালনা করলে কী অবস্থা হয় সেটা আমরা পঁচাত্তর-পরবর্তী সময়ে দেখেছি।

তিনি বলেন, রাজনীতির আগে শিক্ষা নিতে হবে। আমি ও রেহানা সবসময় ছেলে-মেয়েদের বলি, কিছু দিয়ে যেতে পারবো না। শুধু শিক্ষা গ্রহণ করো। কারণ শিক্ষা গ্রহণ করলে কেউ ছিনতাই করে নিয়ে যেতে পারবে না।

তিনি আরো বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী সব নেতাকর্মীর পড়া উচিত। ছাত্রদের মূল কাজ শিক্ষা। ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে বলবো রাজনীতি করবে, তবে শিক্ষা নিয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা