,

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিরা দ্রুত ভিসা না পাওয়ার অভিযোগ

news-image

শামীম সরকার,মালয়েশিয়া : মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ হওয়ার জন্য গত বছরের ১৫ ফেব্রুয়ারি ২০১৬ থেকে দেশটির সরকার মাই ইজি কোম্পানির মাধ্যমে রি-হায়ারিং প্রোগ্রাম চালু করেছিল।বাংলাদেশীরা উক্ত সময় অনুযায়ী বৈধ হওয়ার জন্য আবেদন করলে ও দ্রুত ও সঠিক সময়ে ভিসা পাচ্ছে না।

সেই সঙ্গে মাই ইজির কার্যক্রমে আরো কোনো ত্রুটি আছে কি না ইমিগ্রেশন বিভাগসহ সরকারের অন্যান্য বিভাগ তদন্ত করে খতিয়ে দেখছে কি না তাও বুঝা যাচ্ছে না।

অনেক বাংলাদেশী  বৈধ হওয়ার  জন্য সরকারী নিয়ম অনুযায়ী প্রথমত মাই ইজি তে(Thumbprint) তারপর ইমিগ্রেশন ফিঙ্গারপিন্ট, মেডিক্যাল ও নেভির টাকা পরিশোধ করার পর দ্রুত ভিসা পাচ্ছে না অবৈধ বাংলাদেশীরা।

ভিসার জন্য আবেদন করা এক বাংলাদেশী মোঃ সবুজ আহমেদ আমাদের কে জানান গত এপ্রিল মাসের ২২তারিখ বৈধ কাগজপত্র করার জন্য মাই ইজি মাধ্যমে  আবেদনের  কাজ সম্পন্ন করার করার পর ও আমি এখনও ভিসা পাচ্ছি না।এছাড়া নিবন্ধন করতে একহাজার ও ফিংগার প্রিন্ট ১৫০০ মোট ২৫০০ রিঙ্গিত অতিরিক্ত’ নেয়া হচ্ছে। ফিংগার করার সময় মাই ইজির অফিসিয়াল সিম কার্ড দেয়া হচ্ছে আবেদনকারীদের। যার মাধ্যমে আবেদনকারীর ভিসা কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এসএমএস এর মাধ্যমে।

তবে আবেদনকারীরা ভিসা পাবে কি না তার কোনো নিশ্চয়তা মিলছে না তাদের কাছ থেকে। মাই ইজির মাধ্যমে নিবন্ধনকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক এ প্রতিবেদককে বলেন, নিবন্ধন করেছি কিন্তু কবে যে পারমিটি পাবো তা সঠিক করে বলতে পারছেন না সব অবৈধ বাংলাদেশীরা।

তার সাথেই বসবাসরত অবৈধ বাংলাদেশীরা বলেন
মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার ও “নিউ স্ট্রেইটস টাইমস অনলাইন” সূত্রে জানা যায়, মালয়েশিয়ার কম্পিটিশন কমিশন মাই ইজি সার্ভিস অবৈধভাবে বিদেশি শ্রমিকদের সাথে (পি এল কে এস) ভিসা রিনিউ করার নামে  অর্থ হাতিয়ে নিয়েছে এবং তা তদন্ত করার পর প্রমাণ পেয়ে ২২ লাখ ৭০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে।মালয়েশিয়ান সরকার কয়েক দিন পর পর আশার বাণীর তুলে ধরেন বিভিন্ন মিডিয়ার সামনে।

২০১১ সালের পর অবৈধ অভিবাসীদের মালয়েশিয়ার সরকার আর বৈধতার ঘোষণা দেয়নি। নতুন ঘোষণা হবে বলে কিছু আদম বেপারী মিডিয়া এবং ফেসবুকে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছিল। আর এসব দেখে সহজ সরল অসহায় শ্রমিকরা মালয়েশিয়া আসার জন্য জীবনের শেষ পুঁজি বিক্রি করে। কেউ নদী পথে, কেউ বা এয়ারপোর্ট কন্ট্রাক্টে আবার কেউ এসেছে স্টুডেন্ট ভিসায়।
গত কয়েক বছর ধরেই বলতেছে অবৈধ কে বৈধ করবে ।কিন্ত এখন পর্যন্ত কেউ হাতে ভিসা পাই নাই ।

আরেক বাংলাদেশী মোঃ সজীব বলেন, এদিকে যারা আবেদন করছেন তাদেরকেও পারমিটের কোনো গ্যারান্টি দেয়া হচ্ছে না। যদি কোনো আবেদন নাকচ করা হয় তাহলে নিবন্ধনের জন্য জমা দেয়া টাকা ফেরত দেয়া হবে কি না তার সদোত্তর মিলছে না।

সব মিলিয়ে অনিশ্চিয়তার মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া চললেও কেউ সাহস পাচ্ছেন না নিবন্ধন করতে। যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন পুলিশের চিরুনি অভিযানে তাদেরও গণহারে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে।

মাই ইজির সার্বিক তত্ত্বাবধানে কন্সট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, ওয়ার্ক পারমিট ভিসা করতে সর্বমোট ৬২৫০ রিঙ্গিত জমা দিতে হয়।
মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধকরার  ফাঁদ দেখিয়ে লক্ষ লক্ষ  রিঙ্গিত হাতিয়ে নিয়েছে।মাই ইজির মাধ্যমে ভিসা গুলো কাজ দ্রুত প্রসেস না করে মালয়েশিয়ান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাহিদ হামিদি নতুন করে আবার ফন্দী পেতেছেন অবৈধদের জন্য ।কিছুদিন আগে মালয়শিয়ার মিডিয়ার সামনে তুলে ধরেন অবৈধদের কে অস্থায়ী ভিসা দেওয়া হবে।এসব বলে মালয়েশিয়ার  সরকারী মহল অবৈধ বসবাস কারীদের সাথে আশার লোভ দেখিয়ে বছরের পর বছর  প্রতারণা করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে